সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিমসটেকে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে জবাব দিল না জয়সোয়াল

জয়সোয়াল ও তারে রহমান

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে—এ বিষয়ে করা প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ব্রিকস সম্মেলনের আয়োজনের প্রস্তুতি চলছে এবং আমন্ত্রণপত্র ও অন্যান্য কারিগরি বিষয় সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এমন আলোচনা চলছে যে আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে নয়, বরং ‘বিমসটেকের চেয়ারম্যান (সভাপতি)’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

এর জবাবে জয়সোয়াল বলেন, ব্রিকস সম্মেলন আয়োজনের প্রস্তুতি পূর্ণগতিতে চলছে। আমন্ত্রণপত্র ও সংশ্লিষ্ট কারিগরি বিষয় নিয়ে উপযুক্ত সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে তিনি প্রশ্নটির সরাসরি উত্তর দেননি।

ব্রিফিংয়ে আরেক প্রশ্নে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের চলমান বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাওয়া হয়। এ বিষয়ে জয়সোয়াল বলেন, সফরসংক্রান্ত প্রশ্নের উত্তর যুক্তরাষ্ট্রের দূতাবাস বা বাংলাদেশ সরকারের কাছ থেকেই পাওয়া উচিত, কারণ এটি ওই দুই দেশের বিষয়।

এ ছাড়া ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ওই বৈঠক সম্পর্কে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। ভবিষ্যতে এ বিষয়ে তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বর্তমানে বিমসটেক (BIMSTEC)-এর চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে আমন্ত্রন জানানো হয়।  কারণ বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান। আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়নি। এ কারণে সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ করবেন কিন? এই বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। 

স্কাই টাইমস/ এমএ/ ০১ আগস্ট

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান বিমসটেক জয়সোয়াল

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিমসটেকে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে জবাব দিল না জয়সোয়াল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x