মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মার্কিন তিনটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রতীকি ছবি

পাঁচ দিনের বিরতির পর ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও জর্ডানে হামলার দাবি করেছে ইরান। একই সময়ে গাজা, লেবানন ও সিরিয়ায়ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় অভিযান চালানো হয়। এই অভিযানে ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় কেশম দ্বীপে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া জানজান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। বুশেহর, খুজেস্তান, হোরমোজগান, ফারস ও অন্যান্য কয়েকটি প্রদেশেও হামলার ঘটনা ঘটেছে।

হামলার পর আইআরজিসি ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

ইরানের পাল্টা হামলা

মার্কিন হামলার পর ইরান কুয়েত ও জর্ডানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার ও একটি জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। অন্যদিকে কুয়েত সরকার জানিয়েছে, হামলায় একটি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কর্মরত একজন শ্রমিক নিহত হয়েছেন।

সবচেয়ে আলোচিত দাবি এসেছে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি নিয়ে। আইআরজিসি জানিয়েছে, সেখানে অবস্থানরত তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস এবং আরও তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে এবং জানিয়েছে, এ ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

লেবানন, সিরিয়া ও গাজায়ও হামলা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাতভর দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে সিরিয়ার কুনেইতরা এলাকাতেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে বলে তাদের দাবি।

যুদ্ধ বিস্তারের আশঙ্কা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেছেন, আলোচনায় অগ্রগতি না হওয়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। সাম্প্রতিক ঘটনাবলি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের বিশ্লেষক ট্রিটা পারসি বলেন, উভয় পক্ষই মনে করছে আরও সামরিক অভিযান চালিয়ে তারা কৌশলগত সুবিধা অর্জন করতে পারবে। ফলে শান্তি আলোচনা পিছিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধান ছাড়া এই সংঘাতের স্থায়ী অবসান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

কূটনৈতিক উদ্যোগ অব্যাহত

সংঘাতের মধ্যেও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে কয়েকটি দেশ। পাকিস্তান জানিয়েছে, আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও ইরানের সঙ্গে আলোচনা চলছে।

তবে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ বলেই বিশ্লেষকদের ধারণা।

স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই

বিষয় : ইরান যুদ্ধ মার্কিন হামলা যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মার্কিন তিনটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x