মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা’

ভারতে পলাতক শেখ হাসিনা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মাটিতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধও ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানায়, ঢাকা থেকে পাঠানো প্রত্যর্পণ আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত কাঠামো অনুসরণ করে পরীক্ষা-নিরীক্ষা করছে।

এর আগে শেখ হাসিনা এক বক্তব্যে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এ বিষয়ে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হতে পারে।

এদিকে, ভারতীয় সংসদীয় স্থায়ী কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক করার লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ করেছে। প্রতিবেদনে সংবেদনশীল বিষয়গুলো মানবিক ও নীতিনিষ্ঠভাবে পরিচালনার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, দীর্ঘদিন ভিসা কার্যক্রম সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলেছে। উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভিসা স্থগিত করার প্রায় দুই বছর পর ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটক ভিসা চালু করে ভারত।

প্রতিবেদনে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত নবায়ন আলোচনা শুরু করার সুপারিশ করেছে কমিটি। তাদের মতে, হালনাগাদ নদীর প্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের মতামত বিবেচনায় নিয়ে নতুন চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া উচিত।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x