হবিগঞ্জে ছাত্রদলের হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকেরা তার বাম চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে সক্ষম হননি। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এনসিপির নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, আলিফের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি। ডান চোখটি সুস্থ রয়েছে এবং অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় চোখে গুরুতর আঘাত পাওয়ায় আলিফ চৌধুরী এক চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে ছিলেন।
গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আলিফ গুরুতর আহত হন। এরপর থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬