সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আলিফের প্রতি সংহতি জানিয়ে চোখে ব্যান্ডেজ, ফেসবুকে প্রতিবাদ

হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর প্রতি সংহতি জানাতে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ ও সহমর্মিতা প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনব প্রতিবাদে অংশ নিচ্ছেন অনেকে। নিজের ও সন্তানের ছবি শেয়ার করে আলিফের পাশে দাঁড়াচ্ছেন। সোমবার (৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত একটি আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দেন। এ সময় তিনি আলিফের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।এরপর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে চোখে ব্যান্ডেজ বেঁধে ছবি প্রকাশ করতে দেখা যায়। তারা আলিফের প্রতি সংহতি জানিয়ে হামলার বিচার এবং দোষীদের শাস্তির দাবি তুলছেন।এনসিপির নেতাদের দাবি, হামলায় আলিফ চৌধুরী একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারিয়েছেন। অপর চোখের অবস্থাও আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন।দলটির পক্ষ থেকে আলিফের উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এনসিপির নেতারা বলেন, চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রের বহন করা উচিত। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সাড়া পাওয়া যায়নি।স্কাই টাইমস/ এমএ/ ০৪ আগস্ট

আলিফের প্রতি সংহতি জানিয়ে চোখে ব্যান্ডেজ, ফেসবুকে প্রতিবাদ