সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কথা রাখেনি মোদি, চলছে ‘ককরোচ’ আন্দোলনকারীদের গ্রেফতার

নরেন্দ্র মোদি ও ককরোচ আন্দোলনকারীরা

ভারতের নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) অভিযোগ করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতার বন্ধের যে আশ্বাস মোদি সরকার দিয়েছিল, তা এখনো বাস্তবায়ন হয়নি। বরং পশ্চিমবঙ্গ, বিহার, আসামসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অব্যাহত রয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিজেপির নেতারা বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা না নিলে তারা আবারও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি শুরু করবেন।

সিজেপির দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে লিখিত সমঝোতার কথাও বলা হয়েছিল।

তবে সংগঠনটির অভিযোগ, প্রতিশ্রুতির পরও বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে এবং অনেকের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আটক ব্যক্তিদের মুক্তি বা মামলা প্রত্যাহারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

সিজেপির অন্যতম মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মীদের টার্গেট করা হচ্ছে বলে তারা তথ্য পাচ্ছেন। পরিস্থিতি নিয়ে সংগঠনটি গভীর উদ্বেগে রয়েছে।

সংগঠনটির আরেক নেতা আশুতোষ রাঙ্কাও অভিযোগ করেন, কেন্দ্র তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না। তিনি বলেন, দ্রুত লিখিত নিশ্চয়তা ও মামলা প্রত্যাহারের উদ্যোগ না এলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ তোলা হয়েছে। সংগঠনটির দাবি, শুধু বিহারেই শত শত শিক্ষার্থী এখনো কারাগারে রয়েছেন এবং বহুজনের বিরুদ্ধে মামলা বহাল আছে।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষাব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদ এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে আন্দোলন করে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ প্রত্যাহার না হওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সিজেপি জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তারা পুনরায় দেশব্যাপী আন্দোলনে নামবে।

স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই

বিষয় : ককরোচ আন্দোলন মোদি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কথা রাখেনি মোদি, চলছে ‘ককরোচ’ আন্দোলনকারীদের গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x