ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর উচ্ছ্বাসে মেতেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পরিবার। তবে আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা অভিজিৎ ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন তার বাবা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে (সাবেক ঔরঙ্গাবাদ) নিজ বাড়িতে আনন্দ প্রকাশ করেন অভিজিৎ দীপকের বাবা-মা।
অভিজিতের মা অনিতা বলেন, প্রায় আড়াই মাস ধরে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন। এই পদত্যাগকে তিনি আন্দোলনের বিজয় হিসেবে দেখছেন। তার ভাষায়, “অভিজিৎ অনেক ধৈর্য নিয়ে লড়াই করেছে। তাকে অপমান করা হয়েছে, চড়ও মারা হয়েছে। এত অল্প বয়সে সে অনেক কিছু অর্জন করেছে।”
অন্যদিকে বাবা ভগবান শঙ্কর দীপকে বলেন, “অভিজিৎ কখনোই রাজনীতিতে যাবে না। আমাদের পরিবারের কেউ কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, এমনকি গ্রামের প্রধানও হয়নি।”
তিনি জানান, ছেলেকে নিয়ে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ভারতীয় সিভিল সার্ভিসে (ইউপিএসসি) দেখা। তিনি চাইতেন অভিজিৎ একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে স্থায়ী ক্যারিয়ার গড়ুক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিজিৎ প্রথমে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করলেও পরে সাংবাদিকতা নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি জনসংযোগ (পাবলিক রিলেশনস) বিষয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হন। ছেলের উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ নিয়েছিলেন তার বাবা, যা এখনো পরিশোধ করছেন।
চলতি বছরের ১৬ মে অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) “সব তেলাপোকা যদি এক হয়?”—এমন একটি পোস্টের মাধ্যমে ককরোচ জনতা পার্টি (সিজেপি) গঠনের ঘোষণা দেন। ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে এই উদ্যোগের সূচনা হয়।
অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় সংগঠনটি। পরে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয় সিজেপি। পরিবেশবাদী সোনম ওয়াংচুকের অনশনও সেই আন্দোলনে নতুন গতি আনে।
শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় সিজেপি। এর কিছুক্ষণ পর অভিজিৎ দীপক এক্সে লিখেন, “একটু ঘুমাতে যাচ্ছি। কিছুক্ষণ পর আবার দেখা হবে।”
আন্দোলনের সাফল্যে সন্তুষ্ট হলেও অভিজিৎ দীপকের পরিবার মনে করছে, এখন তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৬ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬