ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস এবং শিক্ষাখাতে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মীরা শুরু থেকেই তাঁর পদত্যাগকে আন্দোলনের প্রধান দাবি হিসেবে তুলে ধরেছিলেন।
নতুন দিল্লিতে টানা অবস্থান-বিক্ষোভে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না। তাঁদের অভিযোগ, নিট প্রশ্নফাঁসসহ শিক্ষা ব্যবস্থায় সংঘটিত নানা অনিয়মের রাজনৈতিক ও প্রশাসনিক দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের দুই দফা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকায় শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছিল।
তবে সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁর এই পদত্যাগকে আন্দোলনের বড় অর্জন হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পরবর্তী শিক্ষামন্ত্রী নিয়োগ বা এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
স্কাই টাইমস / এমএ / ২৫ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬