মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যন্তর মন্তরে আন্দোলন দমাতে নতুন কৌশল মোদির!

নরেন্দ্র মোদি ও সৌরভ

দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা সৌরভ দাস দাবি করেছেন, আন্দোলনকারীদের ওপর চাপ বাড়াতে যন্তর মন্তর কার্যত অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন, সরকার যন্তর মন্তরে খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা, চিকিৎসাসেবা, বিদ্যুৎ সংযোগ এবং আন্দোলনস্থলে মানুষের যাতায়াত বন্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, "সরকার যন্তর মন্তরকে অবরুদ্ধ করতে চায়। কিন্তু এ ধরনের পদক্ষেপ আমাদের আন্দোলনের মনোবল আরও শক্তিশালী করবে।"

সৌরভ দাস আরও দাবি করেন, আন্দোলন দমনে নানা ধরনের চাপ প্রয়োগ করা হলেও আন্দোলনকারীরা পিছু হটবেন না। পোস্টের শেষাংশে তিনি লেখেন, "আমরা এই লড়াই জয় করব।"

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে সিজেপির আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতার ঘোষণা আসেনি।

এছাড়া দিল্লির বাহিরেও মহারাষ্ট, কোলকাতাসহ বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরাও আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রাজপথে বিক্ষোভ করছে। 

স্কাই টাইমস/ এমএ/ ২৫ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যন্তর মন্তরে আন্দোলন দমাতে নতুন কৌশল মোদির!

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x