চলমান নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভের মুখে থাকা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরানোর কোনো পরিকল্পনা নেই বলে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।
সরকারের অবস্থান স্পষ্ট—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এখন বিবেচনায় নেই এবং সরকার তাঁর পাশেই রয়েছে।
সরকারি সূত্রের দাবি, "পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে না। জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব।"
সূত্র আরও জানায়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর বিভিন্ন সমস্যার তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে, ককরোচ জনতা পার্টি (CJP) নেতৃত্বাধীন আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। তাদের প্রধান দাবি, প্রশ্নফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
শুক্রবার কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। অপরদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিদ্ধান্ত জানাতে সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলেও তিনি দাবি করেন।
এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, "সরকার যদি আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।"
অন্যদিকে, বিতর্কের মধ্যেও ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিয়মিত সক্রিয় রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা পুনরায় শেয়ার করেছেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। আন্দোলনের জেরে যন্তর মন্তর ও পার্লামেন্টমুখী মিছিলে পুলিশি অভিযান, টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনাও ঘটেছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬