মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যন্তর মন্তরের বিক্ষোভ অংশ না নিতে শিক্ষার্থীদের আহ্বান দিল্লি ইউনিভার্সিটির

নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের যন্তর মন্তরের বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নিরাপত্তা পরামর্শে জানিয়েছে, যন্তর মন্তরে যেকোনো সমাবেশ ও বিক্ষোভ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে নিয়ন্ত্রিত। অনুমতি ছাড়া কোনো সমাবেশে অংশ নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ডিইউর মতে, এ ধরনের কার্যক্রম শুধু ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি তৈরি করে না, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পেশাগত সুযোগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে আইন মেনে চলা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার বা প্রতিক্রিয়া না জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে। পরে 'চলো সংসদ' কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলন আরও বিস্তৃত হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এদিকে বিরোধী জোট ইন্ডিয়া-র নেতারাও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ জোটের কয়েকজন নেতা শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী দলও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই

বিষয় : ভারতের আন্দোলন দিল্লি ইউনিভার্সিটি যন্তর মন্তর

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যন্তর মন্তরের বিক্ষোভ অংশ না নিতে শিক্ষার্থীদের আহ্বান দিল্লি ইউনিভার্সিটির

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x