ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনায় অংশ নিতে সম্মতি জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রস্তাব অনুযায়ী নিরপেক্ষ স্থান হিসেবে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াকে আলোচনার ভেন্যু নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সেখানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সিজেপির প্রতিনিধি সৌরভ দাস বলেন, আলোচনার জন্য নিরপেক্ষ স্থান নির্ধারণে তারা সন্তুষ্ট এবং সংলাপের মাধ্যমে সংকটের সমাধান প্রত্যাশা করছেন।
নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপি।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তায় সংসদে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগের কথা জানালেও, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন, সংকট সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অপসারণ করা উচিত।
অন্যদিকে বিরোধী নেত্রী সোনিয়া গান্ধী এই আন্দোলনের জন্য মোদি সরকারের নীতিকে দায়ী করেছেন।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং গুরুগ্রামের একটি হাসপাতালে গিয়ে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার পর অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুক তাঁর অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই
বিষয় : জুলাই আন্দোলন ভারতে আন্দোলন ককরোচ আন্দোলন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬