মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সীমান্তে সহকর্মী বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত, আহত ১

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর ছোড়া গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বৈষ্ণবনগর এলাকার বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্যাম্পে দায়িত্বরত ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে একজন জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুই সদস্য নিহত হন।

গুলিবিদ্ধ হয়ে আহত আরেক সদস্যকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর পুরো ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা জানতে বিএসএফ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

স্কাই টাইমস / এমএ / ২৪ জুলাই

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x