ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তর এলাকায় চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি)–সমর্থিত শিক্ষার্থী আন্দোলনের স্থলে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পর্যন্ত যন্তরমন্তর কেন্দ্র করে দেড় কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সরকারি বাসভবনের আশপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই ধারার আওতায় ওই এলাকায় বড় ধরনের জনসমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার প্রভাব পড়েছে রাজধানীর বাণিজ্যিক এলাকাতেও। নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর কনট প্লেসের দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে যন্তরমন্তরে রাতে পুলিশি অভিযান চালানোর গুঞ্জন ছড়িয়ে পড়লে দিল্লি পুলিশ তাৎক্ষণিকভাবে তা নাকচ করে দেয়।
এক বিবৃতিতে পুলিশ জানায়, চলমান আন্দোলনে বৃহস্পতিবার রাতে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা নেই। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স–এর কয়েকজন সংসদ সদস্য ও নেতা আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে দিল্লির গান্ধী স্মৃতিতে যান। এর আগে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সরকারি বাসভবনে আন্দোলনের পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। আন্দোলন ৩৪তম দিনে গড়ালেও সমঝোতার কোনো অগ্রগতি হয়নি। সরকারের দাবি, তারা চার দফা আলোচনার উদ্যোগ নিলেও আন্দোলনকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় আগ্রহী এবং তাদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারি দলীয় কার্যালয়ে নয়, বরং যন্তরমন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনা করতে চান।
উল্লেখ্য, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত সোমবার সংসদ অভিমুখে পদযাত্রার সময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬