সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কুমিল্লা'র অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক আর বেঁচে নেই

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালেক আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

সাইফুল মালেক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনকালে সাইফুল মালেক সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের জন্য পরিচিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার জন্য সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি সম্মানিত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, তাঁর মরদেহ ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেকের মৃত্যুতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, কুমিল্লা জেলা পুলিশ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, সাইফুল মালেক কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেও বিনয়ী, আন্তরিক ও মানবিক মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে অবস্থানরত সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করছেন।

স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই

বিষয় : সাইফুল মালেক পুলিশ সুপার

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লা'র অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক আর বেঁচে নেই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x