সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিক্ষোভের সময় বার্গার খাওয়ায় ককরোচ মুখপাত্রকে বহিস্কার

বিক্ষোভের সময় বার্গার খাচ্ছেন ককরোচ পার্টির মুখপাত্র

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচির সময় বার্গার খাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দলটির মুখপাত্র বিজেতা দাহিয়া তীব্র সমালোচনার মুখে পড়েছেন এবং তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

তবে সমালোচনার জবাব দিতে গিয়ে এই মুখপাত্র নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

গত ২০ জুলাই অনুষ্ঠিত ওই কর্মসূচিতে NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সিজেপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের বিরতিতে বিজেতা দাহিয়া বার্গার খাচ্ছেন।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই প্রশ্ন তোলেন, আন্দোলনের মাঝখানে এমন আচরণ একজন মুখপাত্রের দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে আন্দোলনের প্রতি উদাসীনতার অভিযোগও ওঠে।

সমালোচনার জবাবে বিজেতা দাহিয়া একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ক্ষুধা লাগলে মানুষ খায়, আর তাঁর বার্গার খাওয়া নিয়ে কারও কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই।

তিনি আরও দাবি করেন, তাঁকে জনগণ কোনো নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়নি। বরং সরকারেরই জনগণের কাছে জবাবদিহি করা উচিত। নিজের কর্মকাণ্ড দেশের স্বার্থে এবং ব্যক্তিগত সিদ্ধান্তে করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সমালোচনাকে তিনি ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, কাউকে খুশি করার জন্য তিনি রাজনীতি করেন না এবং ভবিষ্যতেও বার্গার খাওয়া থেকে বিরত থাকবেন না।

তবে তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, দাহিয়ার মন্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতার অভাব এবং ঔদ্ধত্যের প্রকাশ ঘটেছে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি তাঁর কোনো দায়বদ্ধতা নেই—এমন বার্তা দাহিয়ার বক্তব্যে স্পষ্ট হয়েছে। আবার অন্য একজন প্রশ্ন তোলেন, যদি জনগণের কাছে জবাবদিহি না থাকে, তাহলে তিনি রাজনৈতিক দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন কেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা মধ্যেই ককরোচের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুখপাত্রকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

স্কাই টাইমস/ এমএ/ ২২ জুলাই

বিষয় : ককরোচ জনতা পার্টি ককরোচ পার্টি বার্গার বিতর্ক

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিক্ষোভের সময় বার্গার খাওয়ায় ককরোচ মুখপাত্রকে বহিস্কার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x