মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাংলাদেশের বন্যার্তদের জন্য ফিলিস্তিন দূতাবাসের উপহার

ঢাকা: মানবিক সংহতির বার্তা নিয়ে বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। বন্যাকবলিত পরিবারের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীসহ উপহারসামগ্রী পাঠিয়েছে দূতাবাসটি।

জানা গেছে, ফিলিস্তিন দূতাবাসের উদ্যোগে পাঠানো এসব উপহার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। উপহারসামগ্রীর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা ও সংহতির বার্তা তুলে ধরা হয়েছে। 

ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের এই সময়ে বাংলাদেশের মানুষের কষ্টে তারা সমব্যথী। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। 

এর আগে বিভিন্ন সময়েও ফিলিস্তিন বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যার্তদের জন্য উপহার ও ত্রাণসামগ্রী পাঠিয়ে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছে দেশটি। 

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

বিষয় : ফিলিস্তিন বাংলাদেশের বন্যা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বন্যার্তদের জন্য ফিলিস্তিন দূতাবাসের উপহার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ঢাকা: মানবিক সংহতির বার্তা নিয়ে বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। বন্যাকবলিত পরিবারের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীসহ উপহারসামগ্রী পাঠিয়েছে দূতাবাসটি।

জানা গেছে, ফিলিস্তিন দূতাবাসের উদ্যোগে পাঠানো এসব উপহার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। উপহারসামগ্রীর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা ও সংহতির বার্তা তুলে ধরা হয়েছে। 

ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের এই সময়ে বাংলাদেশের মানুষের কষ্টে তারা সমব্যথী। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। 

এর আগে বিভিন্ন সময়েও ফিলিস্তিন বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যার্তদের জন্য উপহার ও ত্রাণসামগ্রী পাঠিয়ে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছে দেশটি। 

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x