উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা: মানবিক সংহতির বার্তা নিয়ে বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। বন্যাকবলিত পরিবারের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীসহ উপহারসামগ্রী পাঠিয়েছে দূতাবাসটি।জানা গেছে, ফিলিস্তিন দূতাবাসের উদ্যোগে পাঠানো এসব উপহার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। উপহারসামগ্রীর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা ও সংহতির বার্তা তুলে ধরা হয়েছে। ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের এই সময়ে বাংলাদেশের মানুষের কষ্টে তারা সমব্যথী। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়েও ফিলিস্তিন বাংলাদেশের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যার্তদের জন্য উপহার ও ত্রাণসামগ্রী পাঠিয়ে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছে দেশটি। স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই