মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

প্রতীকী ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনসাধারণের ব্যাপক উপস্থিতিকে ‘ঐতিহাসিক, শত্রুবিরোধী ও অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একইসঙ্গে তিনি তার বাবার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সব ইরানির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলী খামেনির জানাজা ও দাফন শেষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরান ও ইরাকজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহীদ নেতার প্রতি জনগণের গভীর ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে নিহত আলী খামেনিসহ সব শহীদের রক্তের বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ইরান ও ইরাকের বিভিন্ন শহর ও গ্রামে লাখো মানুষের উপস্থিতি ছিল নজিরবিহীন। বিশেষ করে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে মানুষের ঢল শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রয়াত বাবাকে উদ্দেশ করে মোজতবা খামেনি বলেন, অশ্রুসিক্ত নয়নে ও গভীর শোকের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, কোনো বাধা বা কষ্টকে ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রেখে তার বাবার আদর্শ ও পথ অনুসরণ করে যাবেন।

তিনি বলেন, আলী খামেনি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সব ইরানির রক্তের বিচার নিশ্চিত করা জাতির ন্যায্য দাবি। এই দাবি পূরণ করা হবে এবং হামলার জন্য দায়ীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। এ প্রতিশ্রুতি কোনো ব্যক্তি বা সরকারের ওপর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, তারা থাকুন বা না থাকুন, এই অঙ্গীকার বাস্তবায়িত হবেই। তার ভাষায়, খুব শিগগিরই বিশ্বের স্বাধীনতাকামী মানুষও এই দায়িত্ব পালনে নিজ নিজ ভূমিকা রাখবে।

প্রয়াত আলী খামেনি ও অন্য নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোজতবা খামেনি বলেন, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন, তারা সৌভাগ্যবান। তিনি মহান আল্লাহর কাছে সব শহীদের সর্বোচ্চ মর্যাদা, তাদের পরিবারের জন্য ধৈর্য এবং ইরানের জন্য দ্রুত বিজয় কামনা করেন।

স্কাইটাইমস/টিএম/১১ জুলাই 

বিষয় : ইরান যুদ্ধ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x