মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ইরান যুদ্ধেও ভেঙে পড়েনি বিশ্ব তেলের বাজার

প্রতীকি ছবি

ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজার থেকে এক বিলিয়নেরও বেশি ব্যারেল তেলের সরবরাহ কমে গেলেও, বৈশ্বিক অর্থনীতি তা আশ্চর্যজনকভাবে সামাল দিতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদি শান্তির কোনো লক্ষণ না থাকা এবং জরুরি তেল মজুত কমে যাওয়ায় ভবিষ্যতে আবারও তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করলে বিশ্বজুড়ে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে এশিয়া ও ইউরোপে পেট্রোল, ডিজেল ও বিমান জ্বালানির তীব্র ঘাটতি তৈরি হবে বলে ধারণা করা হয়েছিল।

তবে সেই আশঙ্কা বাস্তবে রূপ নেয়নি। যুদ্ধের মধ্যে এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২৬ ডলারে উঠলেও, যা ২০০৮ সালের সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ২০ ডলার কম, বর্তমানে সেই দাম যুদ্ধ শুরুর সময়ের তুলনায়ও নিচে নেমে এসেছে।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জন ব্যাফেস বলেন, এই পরিস্থিতি প্রমাণ করে যে বাজারের ব্যবসায়ীরা সংকটকে গুরুতর মনে করলেও তা মোকাবিলা করা সম্ভব বলে বিশ্বাস করেছেন। আধুনিক জ্বালানি ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতির সক্ষমতার ওপর তাদের আস্থা ছিল।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশকের তেল সংকটের পর থেকে উন্নত দেশগুলোর অর্থনীতিতে তেলের ওপর নির্ভরশীলতা অর্ধেকেরও বেশি কমেছে। অন্যদিকে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোতেও এই নির্ভরতা প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে চার মাসব্যাপী এই সংঘাত ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঘটনা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA)। সংঘাতের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিশ্লেষকদের মতে, এবারের সংকট বিশ্ব অর্থনীতি সামাল দিতে পারলেও যুদ্ধ দীর্ঘায়িত হলে কিংবা নতুন করে সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

স্কাই টাইমস/ এমএ/ ০৬ জুলাই

বিষয় : ইরান যুদ্ধ তেলের বাজার

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধেও ভেঙে পড়েনি বিশ্ব তেলের বাজার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x