মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল ও চাঁদাবাজির অভিযোগ

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের প্রতিনিধিরা

ঢাকা: রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ (নগর প্লাজা) দখল করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে একটি গ্রুপ চাঁদাবাজি এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেছেন মার্কেটের একদল দোকান মালিক ও ব্যবসায়ী। তবে তাদের দাবি, মার্কেটে বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের দখলদারি কিংবা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা নেই।

সোমবার (৬ জুলাই) দুপুরে নগর প্লাজার নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের প্রতিনিধিরা এসব অভিযোগ তুলে ধরেন।

দোকান মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কামরুজ্জামান। তিনি অভিযোগ করেন, ২০১৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মার্কেট সমিতির তৎকালীন সভাপতি এলাকা ছেড়ে গেলে মো. সুমন, আউয়াল, ফারুক ও হানিফ বাচ্চুর নেতৃত্বে একটি গ্রুপ জামায়াত ও ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে সমিতির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে তারা চাঁদাবাজি, অবৈধভাবে দোকান নির্মাণ, দোকান মালিকদের উচ্ছেদের চেষ্টা, স্থায়ী দোকানের সামনে ও ফুটপাতে দোকান বসানো, লিফট মেরামতের নামে অর্থ আদায় এবং বিদ্যুৎ ও ওয়াসা বিলের অতিরিক্ত টাকা সংগ্রহসহ নানা অনিয়মে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, বিদ্যুৎ বিলের প্রায় ৪০ লাখ টাকা, ওয়াসা বিলের ২৮ লাখ টাকা এবং লিফট সংস্কারের নামে আদায় করা প্রায় ৩০ লাখ টাকা যথাযথভাবে পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা মার্কেটে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছেন। রোববার ‘শান্তি মিছিলের’ নামে রিকশায় লোক এনে হকিস্টিক বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে প্রশ্ন তুলে কামরুজ্জামান বলেন, আত্মস্বীকৃত দখলদার ও চাঁদাবাজদের পক্ষ নিয়ে গুলিস্তান এলাকার ব্যবসায়িক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা কেন করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে দোকান মালিকদের প্রতিনিধি ছিদ্দিক হাওলাদার বলেন, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২-এ বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের দখলদারি কিংবা চাঁদাবাজির ঘটনা নেই।

সংবাদ সম্মেলনে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন এবং স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত কয়েকটি সংবাদেরও প্রতিবাদ জানানো হয়। এ সময় মো. কিবরিয়া স্বাধীন, মো. কবীর হোসেন, মো. মাহবুবুর রহমান, মো. কাউসারসহ আরও কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হাসান সুমন বলেন, অভিযোগকারীদের সংবাদ সম্মেলনের জবাবে তারাও শিগগিরই সংবাদ সম্মেলন করবেন। তিনি দাবি করেন, লিখিত বক্তব্য পাঠকারী ব্যক্তি পাশের মার্কেটের ব্যবসায়ী এবং তার উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিপরীতে প্রমাণসহ নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলেও জানান তিনি।

স্কাই টাইমস/টিএম/৬ জুলাই 

বিষয় : জামায়াত-শিবিরের চাঁদাবাজি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল ও চাঁদাবাজির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x