মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২১

বিএনপি-জামায়াত সংঘর্ষ

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে নগর প্লাজা মার্কেটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের একটি মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। এ সময় জামায়াতের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে গুলিস্তান সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি কবির আহমেদ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা এলাকায় মিছিল করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির একপর্যায়ে কয়েকজন আহত হন।

তবে বিএনপির পক্ষ থেকে জামায়াতের অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য মিছিল ঠেকাতে তারা ফুলবাড়িয়া এলাকায় অবস্থান নিয়েছিলেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে বিএনপির অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি দলটির।

বিএনপির নেতাকর্মীরা আরও জানান, আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল বা জমায়েত যাতে এলাকায় হতে না পারে, সে জন্য তারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। এর মধ্যেই জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নগর প্লাজা মার্কেটকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। শনিবার বিকেলে উভয় পক্ষ একই এলাকায় জড়ো হলে পুরোনো বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সদস্যদের হস্তক্ষেপের পর দুই পক্ষ ঘটনাস্থল থেকে সরে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের প্রকৃত কারণ এবং কারা প্রথম হামলা চালিয়েছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

স্কাই টাইমস/ আহসান তানিল/ ৫ জুলাই 

বিষয় : বিএনপি-জামায়াত সংঘর্ষ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২১

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x