রাজধানীর মিরপুরের পল্লবীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. আনোয়ার হোসেন সাঈদের (৫০) বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেপ্তার করেছে।
শনিবার (৪ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে কিশোরীর মা মারা যান। এরপর থেকে বড় ভাইয়ের সঙ্গে অসুস্থ বাবার দেখাশোনা করে আসছিলেন ওই কিশোরী। পরিবারের অভিযোগ, প্রতিবেশী আনোয়ার হোসেন সাঈদ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শৌচাগার থেকে নিজের ঘরে ফেরার পথে কিশোরীর মুখ চেপে ধরেন আনোয়ার। এরপর তাকে জোর করে নিজের ভাড়া বাসায় নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
সেখানে কিশোরীকে মারধর ও ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে বাসার পাশের একটি সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রেখে আনোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
ভোরে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার
শনিবার ভোরে এক প্রতিবেশী ওজু করতে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের ভেতর থেকে কিশোরীর গোঙানির শব্দ শুনতে পান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে বিষয়টি জানাজানি হলে কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পান।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় কিশোরীকে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত আনোয়ারকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলা ও তদন্ত
পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে করা মামলার ভিত্তিতে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কিশোরীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার শারীরিক অবস্থা ও ঘটনার বিস্তারিত বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
স্কাই টাইমস/ টিএম/ ৪ জুলাই
বিষয় : পল্লবীতে কিশোরীকে ধর্ষণ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬