মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা, টানিয়েছে কারা জানে না পুলিশ

হাতিরঝিলের বিভিন্ন সেতুতে সারিবদ্ধভাবে ‘কালেমাখচিত’ সাদা পতাকা

ঢাকা: রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান হাতিরঝিলের বিভিন্ন সেতুতে সারিবদ্ধভাবে ‘কালেমাখচিত’ সাদা পতাকা টানানো হয়েছে। কে বা কারা এসব পতাকা স্থাপন করেছে, তা তদন্ত করছে পুলিশ। তবে পতাকাগুলো সরানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৪ জুলাই) সকালে হাতিরঝিল এলাকায় গিয়ে দেখা যায়, একটি আর্চ ব্রিজসহ কয়েকটি সেতুর রেলিং ও লোহার কাঠামোয় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছোট ছোট সাদা পতাকা বাঁধা রয়েছে। প্রতিটি পতাকায় আরবি ভাষায় কালেমা লেখা আছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একই ধরনের পতাকা থাকায় অনেক পথচারী ও দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। অনেকে সেখানে ছবি ও ভিডিও ধারণ করেন।

হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা  জানান, সকালে এসে তারা বিভিন্ন সেতু এবং কয়েকটি গাছেও একই ধরনের পতাকা দেখতে পান। তবে কখন বা কারা এগুলো টানিয়েছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাদের ধারণা, গভীর রাত বা ভোরের দিকে লোকসমাগম কম থাকার সময় এসব পতাকা টানানো হয়ে থাকতে পারে। 

এলাকার এক বাসিন্দা জানান, তার বাসা থেকে হাতিরঝিলের একটি বড় অংশ দেখা যায়। আগের রাতে সেখানে অনেক মাদ্রাসাশিক্ষার্থীকে ঘোরাফেরা করতে দেখলেও তখন বিষয়টি স্বাভাবিক মনে হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে তিনি বিভিন্ন সেতুতে সারিবদ্ধ সাদা পতাকা দেখতে পান। তবে কারা এগুলো টানিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। কারা পতাকাগুলো টানিয়েছে, তা জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পতাকাগুলো সরিয়ে ফেলা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, বিষয়টি সম্পর্কে সকালে গোয়েন্দা তথ্য পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কারা পতাকা টানিয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদি পতাকা অপসারণের নির্দেশ আসে, তাহলে পুলিশ সে অনুযায়ী কাজ করবে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত সাদা পতাকা টানানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা দেখা যাচ্ছে। এদিকে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশের জাতীয় পতাকা ওড়ানোর প্রবণতার মধ্যেই এই ধরনের পতাকা টানানোর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। 

স্কাই টাইমস/ টিএম /৪ জুলাই 

বিষয় : হাতিরঝিল ‘কালেমাখচিত’ পতাকা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা, টানিয়েছে কারা জানে না পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x