মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ স্মরণসভা

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন। এতে শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ঘোষিত নয় দিনের কর্মসূচিরও আজ গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ এবং গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী আয়োজন

নয় দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হবে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এসব কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হচ্ছে।

স্কাই টাইমস/আহাসান তানিল/ ৪ জুলাই 

বিষয় : জুলাই অভ্যুত্থান

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ স্মরণসভা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x