উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন। এতে শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে জানা গেছে।এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ঘোষিত নয় দিনের কর্মসূচিরও আজ গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ এবং গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী আয়োজননয় দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হবে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।এর আগে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচি।বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এসব কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হচ্ছে।স্কাই টাইমস/আহাসান তানিল/ ৪ জুলাই