মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ডিএমপিতে সাত কর্মকর্তার রদবদল

ডিএমপিতে সাত কর্মকর্তার রদবদল
প্রতীকী ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে মিরপুর ডিবিতে এবং মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে আইসিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে ডিবি রমনা জোনে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে এবং মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে ডিবি পল্লবী জোনে বদলি করা হয়েছে।

একই আদেশে অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন ইউনিটে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের প্রশিক্ষণ শাখায় পদায়ন করা হয়েছে।

স্কাই টাইমস / আহসান তানিল/ ৩রা জুলাই 

বিষয় : ডিমপি বদলি আদেশ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডিএমপিতে সাত কর্মকর্তার রদবদল

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডিএমপিতে সাত কর্মকর্তার রদবদল
0:00 / 0:00
1x