ভারতের তামিলনাড়ুতে গরু জবাইয়ের পক্ষে অবস্থান নিয়েছে থালাপাতির সরকার। যা মুসলিম বিশ্বের মানুষের প্রশংসায় ভাসছে।
জানা যায়, গরু জবাই নিষিদ্ধ করে দেওয়া মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছে থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন সরকার।
আজ বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়। যা ভারতজুড়েও নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
আপিলে থালাপাতি বিজয়ের তামিলনাড়ু সরকার দাবি করেছে, গত মে মাসে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, তা জনস্বার্থ মামলার (পিআইএল) সীমা অতিক্রম করেছে। সরকারের মতে, আদালতের এই সিদ্ধান্ত রাজ্যে কার্যকর পশু জবাই-সংক্রান্ত বিদ্যমান আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
গত ২৭ মে বিচারপতি জি. আর. স্বামীনাথান ও ভি. লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত বেঞ্চ গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। মামলাটি করেছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের সাধারণ সম্পাদক হিন্দু মক্কল কাটচি।
তিনি মূলত কোরবানির ঈদের সময় নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও পশু জবাই বন্ধে নির্দেশনা চেয়ে আাবেদন করেন।
তবে শুনানি শেষে আদালত শুধু নির্ধারিত স্থানের বিষয়টি বিবেচনা না করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই বন্ধে নির্দেশ দেন। আদালত রায়ে বলেন, কোরবানির ঈদসহ বছরের যেকোনো সময় গরু বা বাছুর জবাই যেন না হয়, তা নিশ্চিত করতে হবে সরকারকে।
এর বিরোধিতা করে তামিলনাড়ু সরকার বলেছে, হাইকোর্টের এই নির্দেশ কার্যত পুরো রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করার শামিল। অথচ রাজ্যের বিদ্যমান আইনে নির্দিষ্ট শর্ত পূরণ হলে—বিশেষ করে ১০ বছরের বেশি বয়সী বা কর্মক্ষমতা হারানো গবাদিপশু—জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আদালতের নির্দেশ প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সরকারের দাবি।
থালাপাতির সরকার আপিলে আরও বলেছে, মামলার আবেদনকারীও এ ধরনের পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা চাননি। ফলে আদালত যে আদেশ দিয়েছেন সেটি স্থগিত রাখার আবেদন জানিয়েছে।
স্কাই টাইমস/টিএম/ ১ জুলাই
বিষয় : থালাপাতি ভারতে গরু জবাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬