মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৭০ কোটি টাকার ডিসি পোস্ট বাণিজ্যের অভিযোগ: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি সালাহউদ্দিন

উপসচিব সালাহউদ্দিন আহমেদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) পদ পেতে ৭০ কোটি টাকার কথিত চুক্তির অভিযোগে আলোচিত উপসচিব সালাহউদ্দিন আহমেদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে তার সঙ্গে ওই কথিত আর্থিক চুক্তির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার কয়েক সপ্তাহ পর এ বদলির আদেশ দেওয়া হলো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মো. মতিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সালাহউদ্দিন আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হলো। তবে বদলির আদেশে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১২ আগস্ট ডেইলি ওয়াদায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে চট্টগ্রামের ডিসি পদ পেতে ৭০ কোটি টাকার কথিত চুক্তির তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তিপত্র, ব্যাংকের চেক এবং ব্যক্তিগত যোগাযোগের নথি পর্যালোচনায় সালাহউদ্দিন আহমেদের নাম ও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুলাই তারিখের একটি চুক্তিপত্রে সালাহউদ্দিন আহমেদের কথিত স্বাক্ষর রয়েছে। ওই চুক্তিতে চট্টগ্রামের ডিসি পদ পাওয়ার জন্য ৭০ কোটি টাকার বিষয়টি উল্লেখ করা হয়। কথিত চুক্তির শর্ত অনুযায়ী, পদটি পেলে ১৮ মাসের মধ্যে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল।

এ ছাড়া অনুসন্ধানে সোনালী ব্যাংক ও সিটি ব্যাংকের ১২টি চেকের তথ্য পাওয়া যায়, যেগুলোর মোট মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা। এসব চেক সরকারি পদ পাওয়ার প্রচেষ্টার সঙ্গে আর্থিক নিরাপত্তা হিসেবে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।

তবে এসব নথি থেকে সংশ্লিষ্ট সরকারি পদ বাস্তবে অর্থের বিনিময়ে কেনাবেচা হয়েছে কিংবা চেকের অর্থ হাতবদল হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি অভিযোগের কিছু তথ্য স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ তা অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল এবং তার চেক ও পরিচয়পত্র হারিয়ে গিয়েছিল। তবে এসব ঘটনার বিষয়ে তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ করেননি বলেও জানান।

সালাহউদ্দিন আহমেদ প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা।

এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বদলির আগেও তার বিরুদ্ধে একটি আর্থিক চুক্তির তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৪ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ৪ কোটি টাকার ঋণসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন বলে অভিযোগ রয়েছে। ওই চুক্তির নিরাপত্তা হিসেবে সিটি ব্যাংকের ২ কোটি টাকা করে দুটি চেক দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

এর এক মাসেরও কম সময় পর, ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে পরিচালক হিসেবে বদলি করে। ২৩ ডিসেম্বর তিনি সেখানে যোগ দেন। তবে পরিচালক পদে কোনো শূন্যতা না থাকায় পরবর্তীতে ৮ জানুয়ারি তাকে কন্ট্রোলার অব স্টোরস পদে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ডেইলি ওয়াদাকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেন। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন।

এখন নতুন সরকারি আদেশের মাধ্যমে সালাহউদ্দিন আহমেদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে সরিয়ে আবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত করা হলো।

স্কাই টাইমস/ এমএ/ ০৯ সেপ্টেম্বর

বিষয় : ৭০ কোটি টাকার ডিসি পোস্ট বাণিজ্য

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৭০ কোটি টাকার ডিসি পোস্ট বাণিজ্যের অভিযোগ: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x