সরকার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা এলেও ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। যারা দেশে নতুন করে স্বৈরাচারী পরিবেশ তৈরির চেষ্টা করছে, চাঁদাবাজিতে জড়িত এবং গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে—এই কর্মসূচি তাদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, সরকার যদি লংমার্চ ঠেকাতে কোনো ধরনের পদক্ষেপ নেয়, তাহলে বর্তমানে ঘোষিত ছয় দফা দাবি এক দফার দাবিতে রূপ নিতে পারে।
এদিকে জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে ঢাকায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
লংমার্চে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতাদের।
এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা এতে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬