মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘৫ সেপ্টেম্বরের লং মার্চে গাড়ির বহর কমিয়ে প্রায় এক হাজার’

সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লং মার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আগে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলেও তা কমিয়ে প্রায় এক হাজার গাড়িতে সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লং মার্চের বিভিন্ন পরিকল্পনা ও সময়সূচি তুলে ধরেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষের আহ্বানে সাড়া দেওয়া এবং নিজেদের দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে। ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চের যাত্রা শুরু হবে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি ও শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। এরপর পর্যায়ক্রমে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

তিনি জানান, সরকারের তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং এ পরিস্থিতি থেকে পরিত্রাণের দাবিতেই লং মার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে গাড়ির সংখ্যা কমিয়ে প্রায় এক হাজারে আনার কথাও জানান তিনি।

লং মার্চের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে যাত্রা শুরুর পর সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লায় কর্মসূচি পালন করা হবে। সেখানে নূর হোটেলের লবির খালি জায়গায় কর্মসূচির আয়োজন করা হবে এবং অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থাও থাকবে।

এরপর গাড়িবহর ফেনীর মহিপালে পৌঁছাবে। সেখানে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ৩টা। আয়োজকদের প্রত্যাশা, ওই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন।

ফেনী থেকে লং মার্চের গাড়িবহর মিরসরাইয়ের উদ্দেশে রওনা হবে। দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মিরসরাইয়ে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চলার কথা রয়েছে।

সবশেষে গাড়িবহর চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে রাত ৯টার দিকে পৌঁছাবে। সেখানে বড় ধরনের জনসমাগমের প্রত্যাশা করছে আয়োজকেরা। লং মার্চে অংশ নেওয়া গাড়িবহরের লোকজনও সেখানে সমাবেশে যোগ দেবেন।

স্কাই টাইমস / এমএ / ০৩ সেপ্টেম্বর 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘৫ সেপ্টেম্বরের লং মার্চে গাড়ির বহর কমিয়ে প্রায় এক হাজার’

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x