সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। একটি গুমের মামলার তদন্ত করতে গিয়ে পাওয়া কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এক সেনা সার্জেন্টের জিজ্ঞাসাবাদ থেকে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সম্ভাব্য যোগসূত্রের তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান একটি গুমের মামলার তদন্তের সময় এসব তথ্য সামনে আসে বলে সংশ্লিষ্ট তদন্ত সূত্রের বরাতে জানা গেছে।
তদন্তকারীরা ওই গুমের মামলার অংশ হিসেবে একটি মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করতে গিয়ে এক সেনা সার্জেন্টের অবস্থান ও যোগাযোগের তথ্য পান। পরে তাকে নজরদারিতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। ওই জিজ্ঞাসাবাদেই সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হত্যার দুই দিন আগে সেনা সার্জেন্টকে ডাকার দাবি
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সাংবাদিক দম্পতি হত্যার মাত্র দুই দিন আগে, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি, সাবেক মেজর (অব.) জিয়াউল আহসান ওই সেনা সার্জেন্টকে ডেকে পাঠিয়েছিলেন।
তদন্তকারীর ভাষ্য অনুযায়ী, সে সময় জিয়াউল আহসান ওই সার্জেন্টকে সতর্ক করে বলেছিলেন, ‘আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। প্রস্তুত থাকুন।’
এরপর ওই দিনই জিয়াউল আহসান সার্জেন্টকে রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহের নির্দেশ দেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
নির্দেশ অনুযায়ী ওই সার্জেন্ট রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহ করেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
তবে ওই দুটি ডিস্কে কী ধরনের তথ্য ছিল এবং সেগুলোর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ল্যাপটপ ও মোবাইল ফোন নিখোঁজ
তদন্তে আরও কিছু বিষয় নতুন করে গুরুত্ব পাচ্ছে। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সাগর ও রুনির ব্যবহৃত দুটি ল্যাপটপ এবং সাগর সরওয়ারের মোবাইল ফোন পাওয়া যায়নি।
অন্যদিকে রুনির মোবাইল ফোন এবং উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার ঘটনাস্থলে থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে যায়নি হত্যাকারীরা।
ফলে ডাকাতি বা মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল কি না, তা নিয়েও তদন্তে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ যোগসূত্রের কথা জানালেন প্রধান প্রসিকিউটর
সাগর-রুনি হত্যা মামলার সঙ্গে একজন ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্ভাব্য যোগাযোগের বিষয়টি রোববার প্রকাশ্যে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, অন্য একটি তদন্তের অংশ হিসেবে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, ‘সিডিআর পর্যালোচনা করে আমরা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনি ঘটনার একটি সংযোগ পেয়েছি।’
তবে ওই সংযোগের বিস্তারিত প্রকাশ না করে তিনি বলেন, পাওয়া তথ্যগুলো তদন্তকারীরা নিবিড়ভাবে যাচাই করছেন।
তদন্তে তথ্য দেবে ট্রাইব্যুনাল
প্রধান প্রসিকিউটর জানান, সাগর-রুনি হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন। ট্রাইব্যুনালের তদন্তে পাওয়া নির্ভরযোগ্য তথ্য ও অন্যান্য সহায়তা পিবিআইয়ের তদন্ত কর্মকর্তাকে দেওয়া হবে।
তবে প্রসিকিউশন স্পষ্ট করেছে, সাগর-রুনি হত্যাকাণ্ড একটি পৃথক ফৌজদারি মামলা। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচার হওয়ার সুযোগ নেই। প্রচলিত ফৌজদারি আইনে সংশ্লিষ্ট দায়রা আদালতেই মামলাটির বিচার হওয়ার কথা।
১৪ বছরেও শেষ হয়নি তদন্ত
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়।
সাগর সরওয়ার তখন মাছরাঙা টেলিভিশনের সংবাদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।
ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়।
প্রথমে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটির তদন্ত করে। পরে তদন্তভার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে মামলাটির তদন্তে উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স এবং পিবিআই যুক্ত হয়।
তবে হত্যাকাণ্ডের এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা।
১২৯তমবারের মতো সময় বাড়ল
সর্বশেষ গত ২৭ আগস্ট আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়িয়েছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯তমবারের মতো পেছানো হলো।
নতুন তথ্য সামনে আসার পর তদন্তে আবারও গতি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে জিয়াউল আহসানের সঙ্গে ওই সেনা সার্জেন্টের যোগাযোগ, রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহের ঘটনা এবং হত্যাকাণ্ডের পর সাগর-রুনির দুটি ল্যাপটপ ও সাগরের মোবাইল ফোন নিখোঁজ হওয়ার বিষয়গুলো এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তবে এসব তথ্যের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, কিংবা এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো অপরাধমূলক ভূমিকা ছিল কি না—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।-সূত্র: ডেইলি ওয়াদা
স্কাই টাইমস/ এমএ/ ৩০ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬