বিএনপি সরকারের ওপর আস্থা রাখার পাশাপাশি সরকারের নেওয়া উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর আয়োজিত জনসমাবেশে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনেই বিএনপি সরকার গঠিত হয়েছে। তাই দেশের স্বার্থ বা মানুষের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।
কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্য
তারেক রহমান বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করা। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর অংশ হিসেবে পরিবার কার্ড চালুর কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, পরিবারের নারীপ্রধানদের জন্য চালু করা এই কর্মসূচি ধীরে ধীরে দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে এর বিস্তার ঘটানোর লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে সার, বীজ ও কীটনাশক সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
নারীদের শিক্ষায় গুরুত্ব
নারীদের শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। অনার্স পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষার ব্যয় রাষ্ট্র বহন করবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। ভালো ফলাফল করা ছাত্রীদেরও সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য ধীরে ধীরে স্কুল ইউনিফর্ম ও স্কুলব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বিনামূল্যের পাঠ্যবইয়ের পাশাপাশি এসব শিক্ষা উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
খাল খনন ও কৃষি উন্নয়ন
সরকারের খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, খাল পুনঃখননের সুফল শুধু কৃষক নয়, খালের আশপাশের এলাকার সাধারণ মানুষও পাবে।
তবে শুধু খনন করলেই হবে না, খাল থেকে পাওয়া পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অস্থিরতা এড়ানোর আহ্বান
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার মতে, রাস্তায় অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্য, চাকরি ও মানুষের দৈনন্দিন জীবনে এর নেতিবাচক প্রভাব পড়ে।
দেশের স্বার্থ ও জনকল্যাণমূলক কর্মসূচির বিরুদ্ধে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করতে জনগণের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা চায়। সরকারের কর্মসূচির মূল লক্ষ্য এসব প্রয়োজন পূরণ করা।
জনসভায় স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্য ফজলুর রহমানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও জাতীয় মৎস্য পুরস্কার বিতরণ করার কথা রয়েছে। এছাড়া শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে পরিবার কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
স্কাই টাইমস/ এমএ/ ১৬ আগস্ট
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬