মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মন্ত্রণালয় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

সালাউদ্দিন আহমেদ ও শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী ঘোষণার পর সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।

সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্যও ছিলেন তিনি।

অন্যদিকে শাহিদ উদ্দিন চৌধুরী আনী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর রাষ্ট্রপতি প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, মির্জা ফখরুল ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে একই সঙ্গে দলীয় ও সরকারি দুটি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। অন্যদিকে ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ মনোনয়নপত্র নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

স্কাই টাইমস/ এমএ/ ১৩ আগস্ট

বিষয় : মন্ত্রণালয় রদবদল স্বরাষ্ট্রে এ্যানি স্থানীয় সরকারে সালাহউদ্দিন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মন্ত্রণালয় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x