মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যেভাবে পালিয়ে ভারতে আশ্রয় নেন নানক

যেভাবে পালিয়ে ভারতে আশ্রয় নেন নানক
জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে থেকে কয়েক দফা আশ্রয় পরিবর্তন করে শেষ পর্যন্ত ভারত পালিয়ে যেতে সক্ষম হন তিনি। তার দাবি, দেশ ছাড়ার পুরো প্রক্রিয়ায় তাকে পথনির্দেশনা দেন তার জামাই, যিনি পেশায় একজন চিকিৎসক।

সম্প্রতি ভারতের আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আত্মগোপন, দেশ ছাড়ার পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে খোলামেলা কথা বলেন এই আ.লীগ নেতা। 

নানক বলেন, ৫ আগস্টের আগের রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি গণভবনে ছিলেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি নিজের অবস্থান থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান। এরপর একাধিক জায়গায় আশ্রয় পরিবর্তন করেন এবং ব্যবহৃত ফোনগুলো ফেলে দেন।

তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি বুঝতে পারেন তাকে গ্রেপ্তারের চেষ্টা হতে পারে। তখনই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। এ সময় তার জামাই ফোন করে নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন এবং কীভাবে যেতে হবে সে বিষয়ে গাইড করেন।

নানক জানান, ১৬ আগস্ট তিনি ভারতের শিলংয়ে পৌঁছান। পরে শিলং থেকে মালদাহ হয়ে কলকাতায় যান। তার মেয়েরা ও নাতি-নাতনিরা তখন মালদাহে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

৫ আগস্টের পরিস্থিতি নিয়ে নানকের বক্তব্য

সাক্ষাৎকারে ৫ আগস্টের ঘটনাকে আওয়ামী লীগের জন্য বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেন নানক। তার দাবি, সেদিন শেখ হাসিনা আরও কিছু সময় দেশে থাকলে তার জীবন হুমকির মুখে পড়তে পারত।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘাতের পথে না যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। তার ভাষ্য, দলীয় নেতারা চাইলে ঢাকায় বড় ধরনের জনসমাবেশ করতে পারতেন। তবে এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা থাকায় সেই পথে যাওয়া হয়নি।

নানক আরও দাবি করেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর জন্য বলা হয়েছিল।

 ‘গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়েছিলাম’

আওয়ামী লীগ সরকারের পতনের কারণ জানতে চাইলে নানক এটিকে ‘ডিপ স্টেট ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ দুর্বলতা বা ব্যর্থতার প্রশ্নও থাকতে পারে বলে স্বীকার করেন তিনি।

তার দাবি, শেখ হাসিনা সরকার পতনের ষড়যন্ত্রের বিষয়ে আগে থেকেই সতর্ক ছিলেন এবং বিভিন্ন সময়ে এ বিষয়ে দল ও দেশবাসীকে সতর্ক করেছিলেন।

তবে সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টি কেন আগেভাগে ঠেকানো যায়নি-এমন প্রশ্নের সরাসরি উত্তরে নানক বলেন, তারা কিছুটা বিষয় বুঝতে পেরেছিলেন। কিন্তু ঘটনাপ্রবাহ শেষ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভারতে অবস্থান নিয়ে যা বললেন

ভারতে থাকার বিষয়ে নানক বলেন, শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি ভারত সরকার দেখছে এবং তাকে প্রধানমন্ত্রীর প্রটোকল অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে। ভারতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে বলেও জানান নানক। তার দাবি, শেখ হাসিনা ভালো আছেন এবং নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

কলকাতায় আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক কার্যালয় রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে নানক বিষয়টি অস্বীকার করেন। তবে নেতাকর্মীরা কোথাও বসার সুযোগ পেলে সেখানে যাওয়া-আসা করতে পারেন বলে জানান তিনি।

মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে

জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের অভিযোগে নিজের বিরুদ্ধে মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গেও কথা বলেন নানক।

তিনি অভিযোগগুলোকে অস্বীকার করে বলেন, মামলার নথিতে তার নির্দেশের কথা উল্লেখ থাকলেও তাকে সরাসরি ঘটনাস্থলে দেখেছেন-এমন সাক্ষ্য নেই। তিনি দাবি করেন, আইন ও আদালতের মাধ্যমে এসব মামলার মোকাবিলা করবেন।

নানকের ভাষ্য, তিনি বর্তমানে ‘কৌশলগতভাবে আইনগত লড়াই’ চালিয়ে যাচ্ছেন।

ডিসেম্বরেই দেশে ফেরার দাবি

সাক্ষাৎকারে নানককে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরলে তিনিও ফিরবেন কি না। জবাবে তিনি বলেন, শুধু ফিরবেন না, বরং শেখ হাসিনার আগেই তারা দেশে পৌঁছাবেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে তিনি আবার সক্রিয় থাকবেন কি না-এমন প্রশ্নের জবাবে নানক বলেন, তিনি বেঁচে থাকলে বাংলাদেশের রাজনীতিতে তাকে আবার দেখা যাবে।

স্কাই টাইমস/ এমএ/ ১৩ আগস্ট

বিষয় : জাহাঙ্গীর কবির নানক আ.লীগ ৫ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যেভাবে পালিয়ে ভারতে আশ্রয় নেন নানক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যেভাবে পালিয়ে ভারতে আশ্রয় নেন নানক
0:00 / 0:00
1x