মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা চাইল ঢাকা

প্রতীকি ছবি

সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল (VoA) সুবিধা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পর্যটন, হসপিটালিটি ও বিমান চলাচল খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

বৈঠকে আফরোজা খানম বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে ইন্দোনেশিয়া একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ফলে সাধারণ পাসপোর্টধারীদের জন্য দেশটিতে ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশের এ অনুরোধে ইতিবাচক সাড়া দেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পর্যটন ও হসপিটালিটি খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি পর্যটন ও হসপিটালিটি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহের কথা জানান। বিশেষ করে দক্ষ জনবল তৈরি ও হসপিটালিটি খাতের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন ও হসপিটালিটি শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট (NHTTI) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।

ইন্দোনেশিয়ার সঙ্গে এ খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে NHTTI-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত।

বাংলাদেশকে এভিয়েশন হাব করার উদ্যোগ

বৈঠকে বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বিবেচনা করছে বলে জানান রাশিদুজ্জামান মিল্লাত।

এর অংশ হিসেবে বাংলাদেশে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (MRO) সুবিধা প্রতিষ্ঠার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।

এ ছাড়া বিমান চলাচল ও পর্যটন খাতে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

দুই দেশের কর্মকর্তারা মনে করেন, পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x