মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়ন ফরম সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করা হয়। বিএনপির পক্ষে ফরম দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে গত শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়।

আলোচনায় একাধিক জ্যেষ্ঠ নেতা

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

সম্ভাব্য প্রার্থীর তালিকায় দলের বাইরে থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও এসেছে। তবে দলের একটি বড় অংশের মত, রাষ্ট্রপতি পদে রাজনৈতিক ও দলীয় নেতৃত্বের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হতে পারে।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। নির্ধারিত দিনে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর সংবিধান ও নির্বাচনী বিধি অনুযায়ী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x