মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, বিরোধী প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত ১১-দলীয় জোটে

বাংলাদেশ জামায়াতে ইসলামী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার, ১১-দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। ১ আগস্ট অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও খন্দকার মোশাররফ হোসেনের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির দলীয় সূত্রের ভাষ্য, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বয়স, শারীরিক সক্ষমতা এবং দল ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে কার ভূমিকা বেশি প্রয়োজন—এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও আগের তুলনায় ছোট হয়ে এসেছে। এখন জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের বৈঠকে বিরোধী পক্ষের প্রার্থী নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, বিরোধী প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত ১১-দলীয় জোটে

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x