সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সরকারের ব্যর্থতার কারণেই দিল্লিতে হাসিনার প্রেস ব্রিফিং: নাহিদ

নাহিদ

ঢাকা: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই দিল্লিতে শেখ হাসিনা এভাবে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু শুধু বিবৃতি দিয়ে সরকারের দায়িত্ব শেষ হয় না। তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে সরকারকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ভারতীয় হাইকমিশনার বা হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে বিষয়টি নিয়ে সরকারের কঠোর অবস্থান জানানো উচিত ছিল। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, সেটিও জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন।

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, কেবল প্রেস বিজ্ঞপ্তিতে কঠোর বক্তব্য দেওয়া যথেষ্ট নয়; বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।

এ সময় সরকারের মধ্যে স্বৈরাচারী প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কাঠামোগত সংস্কার না হলে বর্তমান সরকারও ভবিষ্যতে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাঁর দাবি, সরকারের ভেতরে এমন প্রবণতার লক্ষণ রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তিও বিভিন্ন সময়ে একই ধরনের প্রবণতা দেখিয়েছে এবং জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটার চেষ্টা করে, তাহলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

স্কাই টাইমস/ এমএ/ ০৭ আগস্ট

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সরকারের ব্যর্থতার কারণেই দিল্লিতে হাসিনার প্রেস ব্রিফিং: নাহিদ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x