মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েন ঢাকা-দিল্লি

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েন ঢাকা-দিল্লি
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার দুই বছর পরও ঢাকা ও দিল্লির সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি। বরং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর দুই বছর পেরিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা কবে ফিরবে তা নিয়ে প্রশ্ন ওঠেছে। এরই মধ্যে শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বাংলাদেশের রাজনীতি ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। ভারত সরকার বরাবরই বলে এসেছে, এসব বক্তব্য তার ব্যক্তিগত অবস্থান এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ গত ৫ আগস্ট শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, ভারতে অবস্থানরত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে কীভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো!

ভারত অবশ্য জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে তাদের সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং শেখ হাসিনা সেখানে যা বলেছেন, তার দায়ও ভারত সরকারের নয়।

তবে ঢাকার দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয়। বাংলাদেশ মনে করছে, ভারতের অনুমোদন বা অন্তত পরোক্ষ সম্মতি ছাড়া এমন একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কের সবচেয়ে বড় জটিলতা এখন তার প্রত্যর্পণ।

বাংলাদেশ সরকার ২০২৪ সালের ডিসেম্বরেই প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠায়। এরপরও একাধিকবার তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে ভারত এখনো তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এর প্রভাব পড়ছে দুই দেশের অন্যান্য দ্বিপাক্ষিক আলোচনাতেও।

শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ ও পরিস্থিতি বোঝানোর ক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করার একটি প্রক্রিয়া রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও শুরুতে সেই দায়িত্বের একটি বড় অংশ ডোভাল পালন করেছেন বলে জানা যায়।

তবে পরবর্তী সময়ে ব্যস্ততা ও অন্যান্য কারণে ডোভালের এই ভূমিকা কমে যায়। এরপর ভারতের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়টি পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে।

দিল্লির নীতিনির্ধারণী মহলে শেখ হাসিনার গুরুত্ব আগের তুলনায় কমেছে এমন ধারণার পেছনে এটিকেও একটি কারণ হিসেবে দেখছেন কিছু পর্যবেক্ষক।

শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তার প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান পুনর্গঠনে ভারত সহায়তা করবে।

ভারত ও আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক থাকায় দিল্লির সঙ্গে দলটির ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। তবে গত দুই বছরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে  গেছে।

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা ও নেতৃত্ব নিয়ে ভারত যে ধরনের কৌশলগত পরামর্শ দিয়েছে, শেখ হাসিনা তার সবকিছু গ্রহণ করেননি।

বিশেষ করে দলের নেতৃত্বে সাময়িক পরিবর্তন আনার কোনো ধারণার প্রতিও তিনি রাজি ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার এই অনড় অবস্থান ভারতের নীতিনির্ধারকদের একটি অংশের মধ্যে বিরক্তি তৈরি করেছে বলেও দাবি করা হয়েছে।

ভারতের দীর্ঘদিনের নীতি হলো সংকটে পড়া ঘনিষ্ঠ বিদেশি ব্যক্তিদের আশ্রয় দেওয়া। সেই নীতির অংশ হিসেবেই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছিল বলে দিল্লির বক্তব্য।

কিন্তু দীর্ঘ সময় ধরে তার অবস্থান এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ধারাবাহিক বক্তব্য ভারতকে একটি কঠিন কূটনৈতিক অবস্থানের মধ্যে ফেলেছে।

একদিকে তাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের মানবিক ও রাজনৈতিক অবস্থান বজায় থাকছে, অন্যদিকে তার বক্তব্য ও বাংলাদেশের প্রত্যর্পণ দাবির কারণে ঢাকা-দিল্লি সম্পর্কে চাপ বাড়ছে।

ফলে শেখ হাসিনা এখন ভারতের জন্য আগের মতো কৌশলগত সম্পদ নাকি ক্রমশ কূটনৈতিক দায় হয়ে উঠছেন এই প্রশ্নও উঠছে।

সব মিলিয়ে, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কের জটিলতা যে দ্রুত কাটছে না, সাম্প্রতিক ঘটনাগুলো বরং সেটিই সামনে এনেছে। ভবিষ্যতে দিল্লি তার প্রত্যর্পণ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ-ভারত সম্পর্ককে কীভাবে এগিয়ে নেয়, তার ওপরই অনেক কিছু নির্ভর করছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৭ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েন ঢাকা-দিল্লি

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x