কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রায় এক দশক পর তদন্তে নতুন অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার গুরুত্বপূর্ণ আলামতের ডিএনএ বিশ্লেষণে পাঁচজন পুরুষের শুক্রাণু এবং একজনের রক্তের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই তথ্যের ভিত্তিতে ছয়জনের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার (৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম এসব তথ্য জানান।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, আদালতের অনুমতি নিয়ে চার সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর গত ১৭ জুলাই আরও দুজনের নমুনা সংগ্রহের অনুমতি দেন আদালত। তাঁদের মধ্যে রয়েছেন কুমিল্লার রাজাপাড়ার ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে আরেক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি পিবিআই।
ডিএনএ বিশ্লেষণের তথ্যের ভিত্তিতে গত এপ্রিল মাসে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। একই সঙ্গে তদন্তে মামলার দুই গুরুত্বপূর্ণ সন্দেহভাজন—সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও সাবেক সেনাসদস্য শাহীন আলমের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে।
জাহিদুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়াও চলছে।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, শাহীন আলম গত এপ্রিল মাসে গোপনে কুয়েতে চলে যান। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে। তবে প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে পিবিআই তাঁর সর্বশেষ অবস্থান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শনাক্ত করতে সক্ষম হয়েছে।
তনুর বাবা ইয়ার হোসেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি আড়াল করার চেষ্টা হয়েছে। তাঁর অভিযোগ, প্রথম ময়নাতদন্তে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য দায়ী চিকিৎসকের বিরুদ্ধেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, ঘটনার দিন তনু সাবেক সার্জেন্ট জাহিদের বাসায় টিউশনি করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই তাঁর মেয়েকে হত্যা করা হয়। জাহিদ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলেও দাবি করেন তিনি।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, মেয়েকে হারানোর পর থেকে তাঁর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মৃত্যুর আগে তিনি মেয়ের হত্যাকারীদের বিচার দেখে যেতে চান।
মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, তনু হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নতুন করে দুই ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিদেশে অবস্থানরত দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলাটির তদন্ত প্রথমে পুলিশ ও পরে সিআইডি করে। ২০১৭ সালে সিআইডির ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার কথা জানানো হয়েছিল। নতুন বিশ্লেষণে সেই সংখ্যা পাঁচজনে উন্নীত হয়েছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। এ নতুন তথ্যের ভিত্তিতেই মামলাটির তদন্তে নতুন করে গতি এসেছে।
স্কাই টাইমস/ এমএ/ ০৭ আগস্ট
বিষয় : তনু হত্যা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬