ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্য মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এ ঘটনাকে বাংলাদেশ সরকার অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগে থেকেই ভারত সরকারকে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়েছিল। দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছিল। তারপরও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণ যখন শহীদদের স্মরণ করছে, ঠিক সেই দিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই প্রকাশ্য উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, সেগুলো অস্বীকার করার চেষ্টা ইতিহাসকে বিকৃত করার প্রচেষ্টা। বাংলাদেশের জনগণ অতীতেও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদে ফিরে না যাওয়ার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার অঙ্গীকার করেছে। একই সঙ্গে বলা হয়, বাংলাদেশ পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বরং তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং দুই দেশের সুসম্পর্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬