মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘জুলাই জাদুঘর হবে নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র’: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান হিসেবে নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ আগস্ট) রাজধানীতে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই জাদুঘর মানুষকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের পথও দেখাবে। তিনি বলেন, জাতি যদি কখনও লক্ষ্য থেকে বিচ্যুত হয় বা চিন্তায় বিভ্রান্তি তৈরি হয়, তাহলে এই জাদুঘর থেকেই নতুন করে দিকনির্দেশনা খুঁজে নেওয়া সম্ভব হবে।

ড. ইউনূস বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এই জাদুঘরের বৈশিষ্ট্য আলাদা। কারণ, গণঅভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দলিল, নিদর্শন, স্মারক ও মানুষের অনুভূতি সংগ্রহ করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বহু তরুণ-তরুণী নিজেদের অনুভূতি, স্বপ্ন ও সংগ্রামের কারণ চিঠিতে লিখে গেছেন। পরিবার কিংবা ব্যক্তিগত বাধা উপেক্ষা করে তারা কেন রাজপথে নেমেছিলেন, সেই অভিজ্ঞতাগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

তার ভাষায়, নতুন প্রজন্ম যেন সেই চিঠিগুলোর লেখকদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসে। তারা যেন নিজেদেরও নতুন বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলে।

ড. ইউনূস দেশের সব স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং সাধারণ নাগরিককে অন্তত একবার জাদুঘরটি পরিদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, শুধু প্রদর্শনী দেখে চলে যাওয়া নয়, দর্শনার্থীরা যেন সেখানে বসে নিজেদের স্বপ্ন, পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা লিখে রেখে যান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই জাদুঘর সংস্কৃতি, শিল্প, সংগীত, চিত্রকলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।

জাদুঘরে নির্মিত প্রতীকী কবরগুলোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিটি কবরের সঙ্গে সংশ্লিষ্ট শহীদের পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কী উদ্দেশ্যে তারা জীবন উৎসর্গ করেছিলেন।

ড. ইউনূস বলেন, আন্দোলনে প্রাণ দেওয়া তরুণরা কোনো বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন না; তারা ছিলেন সাধারণ পরিবারের সাধারণ ছেলে-মেয়ে, যারা একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন।

জাদুঘর নির্মাণে জড়িত স্থপতি, গবেষক, সংগ্রাহক ও সংশ্লিষ্ট সবার প্রশংসা করে তিনি বলেন, প্রতিটি নিদর্শন সংগ্রহে দীর্ঘ সময়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। সেই প্রচেষ্টার ফলেই আজ দেশের মানুষের সামনে গণঅভ্যুত্থানের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করা সম্ভব হয়েছে।

বক্তব্যের শেষে তিনি সবাইকে পরিবার-পরিজন নিয়ে অন্তত একবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, এই জাদুঘরে এসে মানুষ শুধু অতীত দেখবে না, বরং ভাববে কেন সেই আন্দোলন হয়েছিল, কীভাবে তা সফল হয়েছিল এবং ভবিষ্যতে দেশকে কোন পথে এগিয়ে নেওয়া উচিত।

স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট

বিষয় : ড. ইউনুস জুলাই যাদুঘর

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘জুলাই জাদুঘর হবে নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র’: ড. ইউনূস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x