প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন। তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এর প্রকৃত নায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ।
বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, দলিল ও নিদর্শন পরিদর্শন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের মতোই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারীদেরও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসংখ্য মানুষ গুম, অপহরণ, নির্যাতন এবং রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে বহু ছাত্র-জনতা, নারী ও শিশু নিহত হন এবং হাজারো মানুষ আহত হন। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, নবপ্রতিষ্ঠিত জাদুঘরটি শুধু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করবে না; বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরবে। তিনি জাদুঘরে বিভিন্ন গণআন্দোলনের দলিল, ছবি, ভিডিও, পোস্টার, দেয়াললিখন, গ্রাফিতি, শিল্পকর্ম ও ব্যক্তিগত স্মারক সংরক্ষণের আহ্বান জানান।
ইতিহাস সংরক্ষণে নির্ভুল তথ্য উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ বা অতিরঞ্জিত বর্ণনা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই প্রতিটি তথ্য যাচাই করে সংরক্ষণের ওপর তিনি জোর দেন। পাশাপাশি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষায়ও জাদুঘরের উপস্থাপনা রাখার পরামর্শ দেন।
তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত অপরাধের বিচার আইনের যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। এছাড়া আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতাও প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকার নির্বাচনী অঙ্গীকার এবং জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের কাজ শুরু করেছে। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে বলে তিনি জানান।
বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী সবাইকে অপ্রয়োজনীয় ইস্যু সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট না করার আহ্বান জানান। তিনি বলেন, এমন পরিস্থিতি যেন কোনোভাবেই স্বৈরাচারী শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি না করে।
অনুষ্ঠানের সমাপনীতে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে সংশ্লিষ্ট স্থপতি, গবেষক, শিল্পী, কর্মকর্তা-কর্মচারী ও সহযোগীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি গণঅভ্যুত্থানের সময় জনগণের পাশে থাকার জন্য সেনাবাহিনীর ভূমিকাও তিনি প্রশংসা করেন।
স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬