সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাহিদ ইসলামের শুভেচ্ছা ও সংস্কার বাস্তবায়নের আহ্বান

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ৫ আগস্টকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে বলেন, এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের ধারাবাহিকতার প্রতীক।

এক শুভেচ্ছা বার্তায় নাহিদ ইসলাম বলেন, বাংলার মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বহু পুরোনো। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন এবং পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও জনগণের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি গড়ে ওঠেনি।

তিনি দাবি করেন, পরবর্তী সময়ে দেশে একদলীয় শাসন, দমন-পীড়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার কারণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তার ভাষ্য অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান গড়ে ওঠে, তার মধ্য দিয়ে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, দুই বছর পেরিয়ে গেলেও সেই আন্দোলনের মূল লক্ষ্য—রাষ্ট্র সংস্কার, জবাবদিহিতা এবং ফ্যাসিবাদী কাঠামোর অবসান—এখনও বাস্তবায়িত হয়নি। তার অভিযোগ, রাজনৈতিক নেতৃত্বের মতপার্থক্য ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন থমকে আছে।

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি, প্রশাসনিক দুর্বলতা এবং অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীকরণের কারণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব স্তরে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং সহিংসতার ঘটনাগুলোর বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

বার্তার শেষাংশে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে ন্যায়, মানবিক মর্যাদা ও জবাবদিহিতাভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট

বিষয় : নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষপূর্তি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাহিদ ইসলামের শুভেচ্ছা ও সংস্কার বাস্তবায়নের আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x