মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার হচ্ছে: বিদ্যুৎ বিভাগ

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তার অনেকগুলোই বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। বিভাগটির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে প্রাপ্ত অভিযোগগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে কোনো গ্রাহক যদি অতিরিক্ত বিলের বিষয়ে অভিযোগ করেন এবং তার সঙ্গে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি বা জনমনে উদ্বেগ ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে গ্রাহকদের প্রকৃত অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, বাস্তবভিত্তিক অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : বিদ্যুতের দাম বৃদ্ধি বিদ্যুৎ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার হচ্ছে: বিদ্যুৎ বিভাগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x