সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: পুড়ে গেছে ৬০০ স্থাপনা, ঘর ছাড়া ৬০ হাজার মানুষ

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের বিস্তার ঠেকানো না যাওয়ায় অন্তত ৬০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৬০০টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা আগুনে ধ্বংস হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যেও একাধিক দাবানল সক্রিয় থাকায় পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি একটি ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে বহু এলাকায় ঘন ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ এবং আগামী কয়েকটি দিন আগুন নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

এদিকে ওয়াশিংটনের পাশাপাশি আইডাহো ও ওরেগনের বিস্তীর্ণ এলাকাতেও কয়েক দিন ধরে আগুন জ্বলছে। উদ্ধারকারীরা হেলিকপ্টার, বুলডোজারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব এলাকায় আরও শত শত বাড়িঘর ও স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাস দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণে কয়েকটি দাবানলের সূত্রপাত হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, আইডাহো এবং মনটানার বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি অঙ্গরাজ্যে চরম তাপদাহ ও অগ্নিঝুঁকির সতর্কবার্তাও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ ও মেডোভিউ নামে তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য স্পোকেন শহরের কনভেনশন সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

দাবানলের প্রভাবে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।

উদ্ধারকারী সংস্থাগুলোর আশঙ্কা, অনুকূল আবহাওয়া না ফিরলে আগামী কয়েক দিনেও দাবানলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : যুক্তরাষ্ট্র দাবানল

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: পুড়ে গেছে ৬০০ স্থাপনা, ঘর ছাড়া ৬০ হাজার মানুষ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x