মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দুবাইতে বেনজীরের জামিন বাতিলে পদক্ষেপ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) পাওয়া জামিন বাতিলের জন্য সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জানতে পেরেছেন যে বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন এবং জামিনের শর্ত অনুযায়ী তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন। পরে স্বরাষ্ট্রসচিব বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানকে বেনজীরের জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে একাধিক সূত্রের বরাতে জানা যায়, বাংলাদেশে দুর্নীতি ও অর্থপাচারের একাধিক মামলার আসামি বেনজীর আহমেদ দুবাইয়ে আটক থাকার পর শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তাকে মুক্তি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতেই রয়েছে। এদিকে, তার বিরুদ্ধে বাংলাদেশে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।

স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট

বিষয় : সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদ দুবাইতে জামিন বেনজির

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুবাইতে বেনজীরের জামিন বাতিলে পদক্ষেপ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) পাওয়া জামিন বাতিলের জন্য সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জানতে পেরেছেন যে বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন এবং জামিনের শর্ত অনুযায়ী তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর তিনি স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন। পরে স্বরাষ্ট্রসচিব বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানকে বেনজীরের জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে একাধিক সূত্রের বরাতে জানা যায়, বাংলাদেশে দুর্নীতি ও অর্থপাচারের একাধিক মামলার আসামি বেনজীর আহমেদ দুবাইয়ে আটক থাকার পর শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তাকে মুক্তি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতেই রয়েছে। এদিকে, তার বিরুদ্ধে বাংলাদেশে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।

স্কাই টাইমস/ এমএ/ ০২ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x