মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দুবাইয়ে জামিনে মুক্ত বেনজীর আহমেদ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশে দুর্নীতির মামলার আসামি ও সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 

জানা যায়,, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা এবং সেখানে কর্মরত এক সাংবাদিক পৃথকভাবে বেনজীরের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বেনজীর আহমেদের জামিনের সঙ্গে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতেই থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

জামিনে মুক্তির পর অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট-কে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেনজীর আহমেদ জানান, আদালতের আদেশে তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) সংক্রান্ত নথি এবং অন্যান্য আইনি কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষ জামিন প্রদান করেন। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এর আগে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ সরকারের আইনি উদ্যোগের পর চলতি বছর দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে এবং গত ১২ জুন বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের একাধিক মামলা করেছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ।

২০২৪ সালে সম্পদ নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে বেনজীর আহমেদ বাংলাদেশ ত্যাগ করেন। পরে দুদকের তদন্ত বিস্তৃত হয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র বেনজীর আহমেদসহ র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

স্কাই টাইমস/ এমএ/ ২ আগস্ট

বিষয় : বেনজির আহমেদ দুবাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুবাইয়ে জামিনে মুক্ত বেনজীর আহমেদ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x