উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় গত ২৪ ঘণ্টায় সমুদ্র ও স্থলপথে প্রায় ৫০ হাজার অভিবাসী প্রবেশ করেছে। নজিরবিহীন এই অনুপ্রবেশের সময় পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্পেনের কর্তৃপক্ষ।
শুক্রবার (৩১ জুলাই) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, মরক্কো সীমান্ত অতিক্রম করে ৪৯ হাজারেরও বেশি মানুষ সেউতায় প্রবেশ করেছে। অনেকেই সমুদ্র সাঁতরে এবং অনেকে স্থলসীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় উদ্ধারকারী দল পানিতে ডুবে মারা যাওয়া অন্তত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে এত বিপুলসংখ্যক মানুষের সীমান্ত অতিক্রমের ঘটনা ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় অভিবাসন সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন ও মরক্কো উভয় দেশই সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কাঁটাতারের বেড়া, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিশেষ সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতির কারণে ইউরোপীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। অভিবাসন সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ নতুন পদক্ষেপের বিষয়ে আলোচনা শুরু করেছে। ইতালি শেনজেন অঞ্চলের উন্মুক্ত সীমান্তব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কার সেউতা সফরের কথা রয়েছে। সেখানে তারা নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
সেউতা ও মেলিলা উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর, যা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আফ্রিকা মহাদেশের একমাত্র স্থলসীমান্ত হিসেবে পরিচিত। উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছাতে চাওয়া বহু অভিবাসীর জন্য দীর্ঘদিন ধরেই এই দুটি এলাকা গুরুত্বপূর্ণ প্রবেশপথ।
এদিকে সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। মরক্কোর নিরাপত্তা বাহিনী জলকামান ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে সীমান্ত অতিক্রমের চেষ্টা ঠেকানোর চেষ্টা করছে। সংঘর্ষের ঘটনায় কয়েকটি যানবাহনেও আগুন লাগার খবর পাওয়া গেছে।
স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬